১৫ বছরের অপেক্ষা ঘুচলো। ২০১১ সালের পর অস্ট্রেলিয়াকে প্রথমবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে আতিথেয়তা দিতে পারল বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা যুৎসই হয়নি।
ইনিংসের শুরুতে ১ চার মেরে থেমে গেছেন সাইফ হাসান। পেসার নাথান এলিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ৫ রান করা সাইফ। নতুন ব্যাটসম্যান অধিনায়ক শান্তর শুরুটা ভালো ছিল। স্ট্রেইট ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন। কিন্তু একটু পরই আবার এলিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন নাজমুল। এবার লাবুশানে ধরতে পারেননি। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৫।
বাংলাদেশের একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। ৪ বছর পর আবার তিনি ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।