অর্থনীতি

সর্বনিম্ন বরাদ্দ দুর্যোগ ও ত্রাণে, সর্বোচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষায়

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই বিভাগের জন্য ৫৭ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দের চিত্র তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সংসদে বাজেট উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা শেষে অনুমোদনের জন্য পাস করা হবে।