অর্থনীতি

সৌরবিদ্যুতের উপকরণ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে বড় ধরনের শুল্ক সুবিধা দিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ খাতসংশ্লিষ্ট উপকরণ আমদানিতে আরোপিত আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণভাবে শূন্য শতাংশে নামিয়ে আনা হবে। এর ফলে এই খাতে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তিনি বলেন, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎ সবচেয়ে নিরাপদ ও সম্ভাবনাময় উৎস। এ খাতের প্রসারে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক ও কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।