জাতীয়

শুরু হলো ‘ওয়ালটন টেলিভিশন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজ’ 

বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমী মানুষ।  ফিফা বিশ্বকাপের ২৩তম এই আসরকে কেন্দ্র করে পাঠকদের জন্য আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে রাইজিংবিডি ডটকম। দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটন টিভির পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হলো ‘ওয়ালটন টেলিভিশন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজ-২০২৬’।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশের ১৬টি শহরে এক মাসেরও বেশি সময় ধরে চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। আগামী ১৯ জুলাই দিবারগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে। 

দেশের মানুষের ফুটবল উন্মাদনাকে আরো আনন্দময় করে তুলতেই ওয়ালটন টেলিভশন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/risingbd) ফটোকা প্রশ্ন থাকবে। প্রশ্নের সঠিক উত্তরদাতা তিনজন বিজয়ীকে লটারির মাধ্যমে নির্াচন করা হবে। তিনজন পাবেন বিশ্বকাপের অফিসিয়াল ফ্যান জার্  

কুইজে অংশগ্রহণের নিয়মাবলী * সময়সীমা: বিশ্বকাপ চলাকালীন রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিদিন সকাল ৮টায় কুইজের নতুন প্রশ্ন পোস্ট করা হবে।  পরদিন সকাল ৭টা ৫৯ মিনিটের মধ্যে ওই পোস্টের কমেন্ট বক্সে সঠিক উত্তর দিতে হবে।   * পেজে লাইক: প্রতিযোগীদের অবশ্যই ওয়ালটন টেলিভিশন এবং রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুকে পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে হবে। 

* শেয়ার: কুইজের পোস্টটি প্রতিযোগীর নিজস্ব ফেসুবক প্রোফাইলে #risingbd_wc_quiz_2026 হ্যাশট্যাগসহ ‘পাবলিক’ শেয়ার করতে হবে।    * রাইজিংবিডির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা/কর্মচারী এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। * এই প্রতিযোগিতার বিষয়ে সকল ক্ষমতা রাইজিংবিডি কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত।

এই প্রতিযোগিতা চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।  প্রতিদিন কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারি করে তিনজনকে বিজয়ী নির্বাচন করা হবে।  প্রতিদিন বেলা ১২টায় রাইজিংবিডির ফেসবুক পেজে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।   * ওয়ালটন টেলিভিশনের পক্ষ থেকে প্রতিদিনের তিন বিজয়ীকে দেওয়া হবে একটি আকর্ষণীয় বিশ্বকাপ জার্সি। কুইজে অংশ নিতে এবং প্রতিদিনের আপডেট জানতে রাইজিংবিডির অফিসিয়াল ফেসুবকে পেজে চোখ রাখুন।