অর্থনীতি

আবহাওয়া অধিদপ্তরের বরাদ্দ কমেছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জন্য গত অর্থবছরের তুলনায় বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমন প্রস্তাব করেন।

প্রস্তাবনায় বলা হয়েছে. গত অর্থবছরে আবহাওয়া অধিদপ্তরের জন্য বরাদ্দ ছিল ১০৯ কোটি ১৯ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য জন্য ৯৯ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সে তুলনায় এবার প্রায় ১০ কোটি টাকার মতো কম বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি ও খরা পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকা রয়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিমান চলাচলের ক্ষেত্রে এই সংস্থার তথ্য সরাসরি প্রভাব ফেলে।