ফটো ফিচার

একই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো তারকা ফুটবলাররা

ফুটবলারদের কাছে ফুটবলপ্রীতি ছাড়া বড় কিছু নেই। কিন্তু ব্যক্তিগত জীবনে বিশ্বের তারকা ফুটবলাররা নারী প্রেমে ডুব দেওয়ার ঘটনাও কম নেই। গোপন প্রেম, বিয়ে-বিচ্ছেদের কারণে প্রায়ই আলোচনার জন্ম দেন তারা। আবার কেউ-বা প্রকাশ্যে প্রেমিকার বাহুলগ্ন হয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। তারপর প্রেমিক খেলোয়াড়ের জন্য গ্যালারিতে বসে সেই প্রেমিকার উচ্ছ্বাসও দেখেছেন বিশ্ববাসী।

তবে বিশ্বের বেশ কিছু তারকা ফুটবলার আছেন, যারা একই মডেল-অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। কেবল তাই নয়, বিয়ে না করেও সন্তানের বাবা হয়েছেন। একই মডেল-অভিনেত্রীর সঙ্গে প্রেম করা তারকা ফুটবলারের প্রেম নিয়ে এই প্রতিবেদন—

১. ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস কিংবদন্তি দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস। শুধু মাঠে নয়, ব্যক্তিগত জীবনেও তাদের মাঝে একটি মিল রয়েছে। কারণ তারা দুজনেই আলাদা সময়ে স্প্যানিশ মডেল নেরেইদা গায়ার্দোর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। নেরেইদার সঙ্গে রোনালদোর সম্পর্কের খবরটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। রোনালদোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সার্জিও রামোসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নেরেইদা।

২. করিম বেনজেমা-অ্যাক্সেল উইটসেল ফ্রান্সের ফুটবলার বেনজেমা ও বেলজিয়ামের ফুটবলার উইটসেল দুজনেই মার্কিন মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যানালসিয়া চ্যাভেজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময়ে চ্যাভেজের সঙ্গে সম্পর্কে জড়ান করিম বেনজেমা। সেই সময়ে এ জুটির সম্পর্ক দারুণ আলোচিত হয়েছিল। বেলজিয়ামের ফুটবলার অ্যাক্সেল উইটসেল ইতালির সংগীত তারকা ও মডেল রাফায়েলার ফিকোকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় চ্যাভেজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দারুণ আলোচনার জন্ম দেন। তবে করিম বেনজেমা বা অ্যাক্সেল উইটসেল, কারো সঙ্গে চ্যাভেজের সম্পর্ক স্থায়ী হয়নি। 

৩. মারিও বালোতেল্লি-চেইখৌ কুইয়াতে ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি ও সেনেগালের ফুটবলার চেইখৌ কুইয়াতে। তারা দুজনেই বেলজিয়ামের মডেল-অভিনেত্রী-গায়িকা ফ্যানি নেগুশার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ইতালিয়ান ফুটবলার মারিও বালোতেল্লির সঙ্গে তার বাগদানও হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ বিয়ে ভেঙে যায়। 

৪. ক্রিস্টিয়ান ভিয়েরিং ও কেভিন-প্রিন্স বোয়াটেং ইতালিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান ভিয়েরিং ও ঘানার তারকা ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং। তারা দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও মডেল মেলিসা সাত্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।

৫. মেসুত ওজিল-মাত্তেও ফেরারি জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল এবং ইতালিয়ান ফুটবলার মাত্তেও ফেরারি। তারা দুজনেই ভেনেজুয়েলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী আইদা ইয়েসপিকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে টানা দুই বছর প্রেম করেন ইতালির ফুটবলার মাত্তেও ফেরারি। তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। মাত্তেওর সঙ্গে বিচ্ছেদের পর বেশি দিন একা কাটাতে হয়নি এই নারীকে। এরপরই জার্মানির ফুটবলার মেসুত ওজিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

*ডেইলি মেইল, ট্রিবিউন ডটকম অবলম্বনে