আন্তর্জাতিক

৩ বছর কোমায় থাকা থাইল্যান্ডের রাজকুমারী মারা গেছেন

তিন বছরেরও বেশি সময় ধরে কোমায় থাকা থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিইয়াভা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (১২ জুন) রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। 

২০২২ সালের ডিসেম্বরে রাজকুমারী বাজরাকিতিইয়াভা তার কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসকরা এর কারণ হিসেবে হৃদপিণ্ডে মাইকোপ্লাজমা সংক্রমণের ফলে সৃষ্ট মারাত্মক অনিয়মিত হৃৎস্পন্দনকে দায়ী করেন।

রাজকুমারী বাজরাকিতিইয়াভার মৃত্যুর মধ্য দিয়ে থাই রাজপরিবার তাদের সবচেয়ে দৃশ্যত সফল সদস্যকে হারিয়েছে। তিনি অস্পষ্ট উত্তরাধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।

রাজকুমারী ছিলেন রাজা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠা। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর রাজার প্রথম স্ত্রী ও চাচাতো বোন রাজকুমারী সোমসাওয়ালির গর্ভে তিনি জন্মগ্রহণ করেন।