ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ৬৩ রানে হারিয়ে আবাহনী দীর্ঘ ১৬ বছর পর পেয়েছে শিরোপার ছোঁয়া। ঢাকা লিগ লিষ্ট ‘এ’ ক্রিকেট মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম শিরোপা জিতল। বিকেএসপিতে তাই মোহামেডানের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও সমর্থকদের উচ্ছ্বাস, উল্লাস ছিল চোখে পড়ার মতো।
শিরোপা নির্ধারণী মঞ্চে বেশ কিছু পুরস্কার দেয়া হয়েছে। এক নজরে সেইসব দেখে নেয়া যাক।
প্লেয়ার অব দ্য ম্যাচ: পারভেজ হোসেন ইমন-মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৫০ রান করেছেন ১১৬ বলে। ১২ চার ও ১০ ছক্কা) ১৫ হাজার টাকা ও ক্রেস্ট
প্লেয়ার অব দ্য ম্যাচ: আল ফাহাদ-ঢাকা লেপার্ডস (৪৭ রানে ৫ উইকেট) ১৫ হাজার টাকা ও ক্রেস্ট।
সর্বোচ্চ উইকেট শিকারী: আলিস আল ইসলাম-প্রাইম ব্যাংক (২৪ উইকেট) ৩ লাখ টাকা ও ক্রেস্ট।
সর্বোচ্চ রান সংগ্রাহক: শাহাদাত হোসেন দিপু (৫৩৪ রান) ৩ লাখ টাকা ও ক্রেস্ট।
প্লেয়ার অব দ্য লিগ: মোসাদ্দেক হোসেন সৈকত (৩৩৬ রান ও ১২ উইকেট) ৩ লাখ টাকা ও ক্রেস্ট।
রানার্সআপ: আবাহনী লিমিটেড (ট্রফি ও ১৩ লাখ ৫০ হাজার টাকা)
চ্যাম্পিয়ন: মোহামেডান স্পোর্টিং ক্লাব (ট্রফি ও ১৫ লাখ টাকা)