অর্থনীতি

নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিল গ্লোবাল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।

রবিবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৩ পয়সা।