দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে। দুই দেশের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এটি কার্যকর হবে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে চুক্তির ফলে শেষ পর্যন্ত হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে।”
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় উন্মুক্ত হওয়াকে তিনি চুক্তিটির অন্যতম প্রধান সাফল্য হিসেবে দেখছেন। যুদ্ধ শুরুর আগে ইরান হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করেনি। ফলে এই সমঝোতার মাধ্যমে মূলত যুদ্ধের আগে যে পরিস্থিতি ছিল, সেটিই পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বিস্তারিত আসছে...