জাতীয়

যানজট নিরসন ও ট্রাফিক আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন নগর এলাকায় বিদ্যমান যানজট পরিস্থিতি, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন সংক্রান্ত চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি যানজট নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।