শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০২৫ সালে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।