সারা বাংলা

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন ইমরান

বোনের জন্য একটা সুন্দর উপহার খুঁজছিলেন ভাই। সাধ্যের মধ্যে সেরা জিনিসটা দিতেই বেছে নিলেন ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের একটি ফ্রিজ। কিন্তু বোনের মুখে হাসি ফোটানোর সেই আনন্দ যে নিজের জীবনেও ডাবল খুশি হয়ে ফিরে আসবে, তা ভাবতেও পারেননি শরীয়তপুরের ইমরান হাওলাদার।

ফ্রিজ কিনে ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর ‘নেক্সট লেভেল ডিল অফার’-এর আওতায় ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন সৌভাগ্যবান এই ক্রেতা। ইমরান হাওলাদার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাহেড্ড্যা এলাকার বাসিন্দা।

সোমবার (১৫ জুন) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ওয়ালটন প্লাজা শাখায় আনুষ্ঠানিকভাবে ইমরান হাওলাদার হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান, মাদারীপুর জোনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন চন্দ্র দাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

ওয়ালটন সূত্রে জানা যায়, সারা দেশে বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ওয়ালটন পরিচালনা করছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা পাচ্ছেন নগদ ১০ লাখ টাকাসহ লাখ লাখ টাকার ক্যাশভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। এমনই এক সৌভাগ্যবান ক্রেতা ইমরান হাওলাদার।

কোরবানি ঈদের পর চলতি মাসের ৮ তারিখ ইমরান হাওলাদার তার বোন চাঁদনী আক্তারের  জন্য একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই ১ লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার খবর পান। ডিজিটাল স্ক্রিনে তার নাম ও পুরস্কারের অঙ্ক ভেসে উঠতেই শোরুমজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত ক্রেতারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। চমকপ্রদ এই জয়ে শোরুমের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে উপস্থিত সাধারণ ক্রেতারাও মেতে ওঠেন করতালিতে। মুহূর্তে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত ইমরান  হাওলাদার বলেন, ‘‘ওয়ালটন প্লাজা থেকে আমি শুধু বোনকে একটা ভালো উপহার দিতে এসেছিলাম। কিন্তু ওয়ালটন আমার সেই উপহারের আনন্দকে লাখ টাকায় রূপ দেবে, এটা স্বপ্নেও ভাবিনি। এই ক্যাশ ভাউচার আমার পুরো পরিবারের মুখে বড় হাসি ফুটিয়েছে।’’ 

অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘‘ওয়ালটন সবসময় স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। গ্রাহকদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করতেই আমরা এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছি।’’  ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ওয়ালটন প্লাজা নেটওয়ার্কের ডিভিশন-৭ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান বলেন,  ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ইমরান হাওলাদারের মতো গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। গ্রাহকদের সহযোগিতায় ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে বিশ্ববাজারেও শক্ত অবস্থান তৈরিতে এগিয়ে যাচ্ছে।