অর্থনীতি

চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন করবে আইসিএসবি

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন করতে যাচ্ছে। 

দিবসটির উদযাপনের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীজনকে একত্রিত করে কর্পোরেট সুশাসন, নৈতিক প্রাতিষ্ঠানিক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাপারে আলোকপাত করা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় জাদুঘর, শাহবাগ থেকে আইসিএসবির বাংলামোটর কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া, সন্ধ্যায় ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পাশাপাশি বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণ করা হবে।

আইসিএসবি তার প্রতিষ্ঠাতা সদস্য, অংশীজন, সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য আহ্বান জানিয়েছে।