সারা বাংলা

নড়াইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নড়াইলের নড়াগাতি থানার একটি গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিদ্দিক মোল্যা (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগীর মামা নড়াগাতি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াগাতি থানার একটি গ্রামে গত রবিবার (১৪ জুন) বিকেলে ১০ বছর বয়সী শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে তাল কুড়াতে যায়। পাটক্ষেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। এ সময় সিদ্দিক মোল্যা শিশুটির হাত ধরে পাটক্ষেতে নিয়ে যান এবং সঙ্গে থাকা ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সিদ্দিক মোল্যা শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সিদ্দিক মোল্যা পালিয়ে যান।

সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে সিদ্দিক মোল্যা গ্রেপ্তার করে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সিদ্দিক মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতে পাঠানো হবে।