অর্থনীতি

ঝুঁকিতে থাকা ৪২ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যবসায় ঝঁকিতে থাকা ৪২ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারীদের সতর্ক করার মাধ্যমে বাজারে কারসাজি প্রতিরোধের লক্ষ্যে ডিএসই এই তালিকা প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ‘গোয়িং কনসার্ন থ্রেড’ তালিকায় রয়েছে ৪২টি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ কোম্পানিগুলোর চলমান ব্যবসা ঝুঁকিতে। এসব কোম্পানির আর্থিক ও ব্যবসার সার্বিক পরিস্থতি সম্পর্কে বিনিয়োগকারীদের জানানোই তালিকা প্রকাশের উদ্দেশ্য। আর এই তালিকা দেখে বিনিয়োগকারীরা বুঝে, শোনে বিনিয়োগ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঝুঁকিতে থাকা কোম্পানির তালিকায় রয়েছে-অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বাংলাদেশ সার্ভিসেস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডাইং, ডোরিন পাওয়ার, দুলামিয়া কটন, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যালস, জিএসপি ফাইন্যান্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইনটেক, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, পিপলস লিজিং সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাফকো স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইলস, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাল্লু স্পিনিং মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।