আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক আলোচনা হবে সুইজারল্যান্ডে

সুইজারল্যান্ডের বুয়েরগেনস্টক পর্বতশৃঙ্গ রিসোর্টে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার সুইস (১৮ জুন) সরকারের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল বুয়েরগেনস্টকে চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনার জন্য বৈঠকে বসবে বলে পরিকল্পনা রয়েছে।”

এতে আরো বলা হয়েছে, “এই বৈঠকের সময়সূচি ও বিস্তারিত বিবরণ সম্পর্কে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, বুধবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির পথ প্রশস্ত হলো।