সারা বাংলা

পঞ্চগড়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার 

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি-পাথর উত্তোলনের সময় মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বস্তুটি উদ্ধার করেন শ্রমিকরা।

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধারের পর বাড়িতে নিয়ে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছের সড়কের পাশে সেটি ফেলে রেখে যান। পরে পুলিশের রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‍“নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় মর্টার শেলটি পান শ্রমিকরা। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নীরিক্ষা করে এটি নিষ্ক্রিয় করবেন।”