টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলার স্টলগুলোতে বিষমুক্ত আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, নারিকেলসহ বিভিন্ন ফল রয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।