বিনোদন

জোভানের সঙ্গে প্রেম ছিল কেয়া পায়েলের?

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলে শোবিজ অঙ্গনের অন্যতম চর্চিত অভিনেত্রীও তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে, একসময় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে প্রেম ছিল তার!

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন কেয়া পায়েল। এ আলাপচারিতায় তার কাছে সঞ্চালক জানতে চান—জোভানের বিয়ের আগে, তার সঙ্গে রোমান্টিক কোনো সম্পর্ক ছিল কি না? এ প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করে কেয়া পায়েল। তারপর তিনি বলেন, “পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তাই বলে জোভান ভাইয়ার সঙ্গে! ওহ মাই গড! নির্ঝর ভাবির (জোভানের স্ত্রী) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।” 

কেয়া পায়েলের এসব বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চালক মনে করিয়ে দেন, জোভানের বিয়ের আগের কথা বলছি। এরপর কেয়া পায়েল বলেন, “প্রথমে বলতে চাই—‘যাহা বলিব সত্য বলিব’। এটা চরম সত্য যে, কোনো সহশিল্পীর সঙ্গে আমার কখনো প্রেম হয়নি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এবং গুজব।” 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, পেশায় ব্যবসায়ী একজনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল। পরে আপনারা গোপনে বিয়ে করেছেন, মধুচন্দ্রিমায়ও গিয়েছিলেন—এমন খবর রটেছে। এ বিষয়ে জানতে চাই? সঞ্চালকের এ প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন অভিনেত্রী কেয়া পায়েল। জবাবে তিনি বলেন, “এগুলো শুনলে আমার ফিউচার হাজবেন্ড ওখানে বসেই কাঁদবেন।”   

বিয়ের খবর উড়িয়ে দিয়ে কেয়া পায়েল বলেন, “এটা সম্পূর্ণ গুজব। বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।”   

বিয়ে করার পর কেন গোপন রাখব, পাল্টা প্রশ্ন কেয়া পায়েলের। এ অভিনেত্রী বলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।”