আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ১৯ জন গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহিদা বেগম, হাসান উল্লাহ, মো. রাসেল, মো. নাবিল,  মো. আব্দুল্লাহ ফরহাদ, মো. ইউসুফ সাকিব, আব্দুর রহমান খান ওরফে মিঝু, সজল ওরফে অটো সজল, মো. বাপ্পী, মো. হানিফ, মোছা. শামসুন্নাহার। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরো আছেন- আফজাল হোসেন, মো. ফজলে রাব্বি, মো. বাবুল, আরফিন ইসলাম চয়ন, মো. রবিউল ইসলাম, সাগর, মো. মুকবুল হোসেন ও নাঈম। 

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৭৭ (সাতাত্তর) রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি।