আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আপাতত ভাবছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।”
আসিফ মাহমুদ বলেন, “আশুরা দীর্ঘদিনের ঐতিহ্য এর আনুষ্ঠানিকতায় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের সহযোগিতা দরকার এই সম্প্রদায়ের জন্য।”
এনসিপির মুখপাত্র বলেন, “ফ্যাসিস্টের সময় হোসনী দালানের জমি দখল করা হয়েছিল, এটা লজ্জার। অবশ্য পরে আইনি জটিলতা শেষে জমি ফেরত পাওয়া গেছে।”