রাজধানীর রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যার খুনিদের গ্রেপ্তার ও অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
নেতারা অভিযোগ করে বলেন, বিল্লাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পার হলেও মূল অপরাধীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির, রফিকুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, সরদার মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, শহীদুল ইসলাম সোহেল, আলাউদ্দিন জুয়েল, নাসিমা আক্তার শিমু, সহ সাধারণ সম্পাদক মো. রাসেল খান, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, এ এস এম শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের বাবু, সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, কৃষি সম্পাদক আলাউদ্দিন খান।