জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের জানাজা শুক্রবার (১৯ জুন) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি মো. আবু রায়হান জানাজার নামাজ পরিচালনা করেন। 

জানাজায় অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান, বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং মরহুমের পরিবারের পক্ষে তাঁর ভাতিজা কামাল হোসেন।

হারুন-অর-রশিদ গত ১৮ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।