দেশের বাজারে স্বর্ণের দাম কমনোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
শনিবার (২০ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ১৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।