আন্তর্জাতিক

ইরান চুক্তির সমালোচনায় ওবামা

ট্রাম্প প্রশাসনের ইরান-সম্পর্কিত চুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমালোচনা করেছেন।

এনবিসি-র ‘টুডে’ শো-এর সহ-উপস্থাপক ক্রেইগ মেলভিনকে দেওয়া সাক্ষাৎকারে বারাক ওবামা বলেছেন, “বহু মানুষ মারা গেছে। এবং মনে হচ্ছে আমরা যুদ্ধ শুরু করার আগের অবস্থায় ফিরে এসেছি, তবে হয়তো অবস্থাটা আরেকটু খারাপ।”

ওবামা বলেন, “আমি যুদ্ধবিরতি দেখে খুব খুশি। এবং আমি আশাবাদী যে এটি বজায় থাকবে।”

তিনি ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাবেক প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসনের আমলে সম্পাদিত ইরান পারমাণবিক চুক্তি অনুসারে, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছিল।”

ওবামা বলেছেন, “এই প্রশাসন বা এর পূর্ববর্তী কোনো প্রশাসন, সেই চুক্তি থেকে বেরিয়ে যায়, যার ফলে ইরান আরো পারমাণবিক সক্ষমতা অর্জন করে।”