বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বরফ গলার কারণে, এমনটা ঘটছে বলে দাবী করেছেন বিজ্ঞানীরা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (এএসএ) জিওসিই স্যাটেলাইটে দেখা গেছে, কয়েক বছরে পশ্চিম অ্যান্টার্টিকা মহাদেশের বরফের পরিমাণ কমেছে। আর এর ফলে পৃথিবীতে অল্প কিছু মাধ্যাকর্ষণ শক্তি হারিয়েছে।
এএসএ-র বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত জিওসিই গবেষণা চালিয়েছে অ্যান্টর্টিকার ওপর। গবেষণায় দেখা গেছে, প্রতি বছর ১২৫ কিউবিক কিলোমিটার বরফ কমতে থাকে অ্যান্টার্টিকায়।
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পরিমাণ নির্ভর করে জায়গা বিশেষে। পার্বত্য এলাকার থেকে সমুদ্রবর্তী এলাকার মাধ্যাকর্ষণ শক্তি আলাদা। তেমনিই তারতম্য ঘটে পৃথিবী কক্ষপথে ঘোরার ওপর। পৃথিবীতে বরফের পরিমাণ কমাও একটা বড় কারণ হয়েছে মাধ্যাকর্ষণ শক্তি হ্রাসে।
তথ্যসূত্র : জি নিউজ বাংলা
রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৪/ফিরোজ