শিক্ষা

রাজশাহী বোর্ডের সেরা ২০ কলেজ

নিজস্ব প্রতিবেদকরাজশাহী, ৩ আগস্ট: এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সেরা ২০ এর প্রথমে রয়েছে রাজশাহী সরকারি কলেজ।

এ কলেজের ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ ও রাজশাহী ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৯ এবং রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪২ পরীক্ষার্থীর সকলেই  জিপি-এ ৫ পেয়েছে। তৃতীয় হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৮ শিক্ষার্থীর সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অবস্থান বোর্ডে চতুর্থ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন। রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজের ১ হাজার ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৬৯ জন পাস করায় বোর্ডের মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান পঞ্চম। এ কলেজের ৭০০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে ষষ্ঠ অবস্থানে রয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান  থেকে ১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৯১ জন। নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ এবার বোর্ডের মধ্যে সপ্তম স্থান দখল করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ২১০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

বোর্ডে অষ্টম অবস্থানে রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের  ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন শিক্ষার্থী। নবম স্থানে থাকা সিরাজগঞ্জ সরকারি কলেজে ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২০০ জন।

দশম অবস্থানে রয়েছে পাবনার শহীদ বুলবুল কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৯৩ জন। পাস করেছে ১ হাজার ১৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন শিক্ষার্থী। ১১তম স্থানে রাজশাহী সরকারি সিটি কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৩৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন পরীক্ষার্থী।

এছাড়া ১২তম স্থানে রয়েছে নওগাঁ সরকারি কলেজ, ১৩তম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ১৪তম বগুড়ার এসওএস হারভাইজিভিনিয়া কলেজ, ১৫তম পাবনার বেড়া উপজেলার আল হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ, ১৬তম নবাবগঞ্জ সরকারি কলেজ,  ১৭তম পাবনা সরকারি মহিলা কলেজ, ১৮তম যৌথভাবে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও জয়পুরহাট সরকারি কলেজ, ১৯তম বগুড়া শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং ২০তম স্থানে রয়েছে নাটোরের সিংড়া দমদম পাইলট স্কুল এন্ড কলেজ।

রাইজিংবিডি / তানজিমুল হক / কেএস