রাজনীতি

মহিলা দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নুরুন্নাহারকে আহ্বায়ক ও রহিমা শরীফ মায়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী মহিলা দলের নারায়ণগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা হয়েছে। এতে রাশিদা জামালকে আহ্বায়ক ও আয়েশা আক্তার দিনাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। নবগঠিত দুটি কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে জেলা ও মহানগর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/রেজা/সাইফ