রাজনীতি

বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।