রাজনীতি

নির্বাচন বর্জনকারী দলের নেতাদের শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পিঠা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে যুক্ত নেতাদের বাসায় শীতের পিঠা উপহার পাঠানো হচ্ছে।

জানা গেছে, সোমবার ও মঙ্গলবার ১৮ ধরনের পিঠা উপহার (মঙ্গলবার রাত পর্যন্ত) ৪২ জন নেতার বাসায় পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সব দলের নেতাদের মাঝে তারেক রহমানের দেওয়া শীতকালীন এই পিঠা পৌঁছে দেওয়া হবে।