রাজনীতি

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় বড় ধরনের প্রচারণার পরিকল্পনা নিয়েছে বিএনপি।

দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি অংশ নিয়ে বক্তব্য রাখবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সূচি অনুযায়ী, রবিবার(৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচ আসনে জনসভা করবেন তারেক রহমান। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালি মাঠে বক্তব্য রাখবেন তিনি।

প্রতিটি জনসভা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ ভোটারদের কাছে সহজে বার্তা পৌঁছানো যায়।

এদিকে সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠে জনসভা শেষে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে বক্তব্য দেবেন।