ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনি এলাকার আটটি স্থানে আজ জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এছাড়া, দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, দুপুর ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ সড়কে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় তারেক রহমান বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার ঢাকার ইসিবি চত্বর, পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশন সংলগ্ন), মিরপুর-১০ গোলচত্বর এলাকার সেনপাড়া পর্বত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, মিরপুর মডেল থানার বিপরীত এলাকা, শ্যামলী ক্লাব মাঠ এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে জনসভা করেন।