ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর (শাহবাগ পশ্চিম থানার) পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আজ দুপুর ১টার দিকে কিছু দুষ্কৃতকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর (শাহবাগ পশ্চিম থানার) পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে এসে সেখানে থাকা জোটের নেতাকর্মীদের অস্ত্র দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিল ঘুসি, লাথি মারতে থাকে।”
“এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। এতে ৪ জন জামায়াত কর্মী আহত হয়। আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।