বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্য নিরবচ্ছিন্ন প্রচার শেষ করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় একাধিক আসনে নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার পর রাতে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়ারতে এসে তারেক রহমান প্রথমে কবরের সামনে ফাতেহা পাঠ করেন। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে জিয়ারত সম্পন্ন করেন।
কবর জিয়ারতের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
জিয়ারতের পরে তারেক রহমান গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবনে যান।