রাজনীতি

দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ার জন্য ভোট দিন: তারেক রহমান

দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, “দেশের মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।” ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। ঢাকা-১৭ আসন থেকে বিএনপি’র মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান । 

ভোট দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশে একটি নতুন গণতান্ত্রিক সূচনা করার প্রত্যাশা রয়েছে এবং দেশের জনগণ দীর্ঘদিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় আছে। 

ভোটগ্রহণের পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরো বলেন, “নির্বাচনে জয়লাভ করেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে।” 

নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের বিষয়ে নির্বাচনি ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।” 

তিনি বলেন, “দেশের মানুষ যদি সাহসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।”