লক্ষ্মীপুরে-৩ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
এই আসনে ১৭টি কেন্দ্রের মধ্যে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।
কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে কোথাও এগিয়ে রয়েছেন ধানের শীষ, কোথাও দাঁড়িপাল্লা, আবার কিছু কেন্দ্রে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে আসছে। চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রভিত্তিক এই ফলাফলে পরিবর্তন আসতে পারে।
এদিকে ফলাফল ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ও আগ্রহ দেখা গেছে। বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।