রাজনীতি

ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপির ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৬ আসনে পোস্টাল ভোটসহ ১০১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৯২ হাজার ২৮১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৮৮ জন। ভোটের হার ৪৮ শতাংশ। এই সংসদীয় আসনে ভোট বাতিল হয়েছে ২ হাজার ২০৯টি। সে হিসেবে বৈধ ভোট ছিল ১ লাখ ৩৭ হাজার ১৭৯টি।