ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য শীর্ষ নেতারা।
বিএনপির নেতারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে এই বিজয় জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৭ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২০৯টিতে জয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সরকার গঠন ও পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।