রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে পল কাপুরের শ্রদ্ধা

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় আসেন পল কাপুর। মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এটিই তার প্রথম ঢাকা সফর।