রাজনীতি

স্বাধীনতা দিবসের কর্মসূচি দিল বিএনপি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।

রবিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচি: ১. আগামী ২৬ মার্চ রবিবার ভোর ৬টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২. একই দিন ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

৩. স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এদিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল করা হবে।

৪. ২৫ মার্চ, ২০২৬ বুধবার বেলা ২টা ৩০ মিনিটে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

৫. দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

৬. সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

৭. বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে দলটির সকল পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।