চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ২২ এপ্রিল মির্জা ফখরুল দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। প্রতিনিধি দলটি আগেই চীনে পৌঁছেছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন মির্জা ফখরুল। সেখানে পৌঁছে বিএনপির প্রতিনিধিদলের প্রধান হিসেবে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর চীনে এটিই প্রথম রাজনৈতিক সফর। বিএনপি মহাসচিবের নেতৃত্ব প্রতিনিধি দলের এ সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি ভূরাজনীতি বিবেচনায়ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।
চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দুদিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফোরামে তিনি বক্তব্য দেবেন।
বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত সম্মেলনটি চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানান এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা।