রাজনীতি

এনসিপির জাতীয় কনভেনশন রবিবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার (৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন।

শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতা, অ্যাক্টিভিস্ট, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা থাকবেন। তবে যোগাযোগ করা হলেও বিএনপির কেউ এখনও নিশ্চিত করেননি কারা থাকবেন।”

নির্বাচনের পর সংস্কার ইস্যুতে তিনি বলেন, “তারা (সরকারি দল) শুরুই করল শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদে শপথ নেয়নি। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেবে।”

তিনি বলেন, “আমরা বুঝতে পারলাম, এটি আসলে একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের বিষয়। আমরা তখন থেকেই সভা-সেমিনার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করি—কীভাবে এই অচলাবস্থা দূর করা যায়—এসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছি।”

সরোয়ার তুষার বলেন, “সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে জাতীয় কনভেনশন, সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদ নিয়ে বর্তমান যে অচলাবস্থা রয়েছে, তা নিরসনে এই কনভেনশনটি অত্যন্ত জরুরি। একইসঙ্গে দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরা হবে।”

বিএনপি নির্বাচনের আগে সংস্কারের কথা বললেও এখন আর সেই অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, “এটি মূলত জনগণের সঙ্গে এক ধরনের লুকোচুরি।”

আখতার হোসেন বলেন, “শপথ গ্রহণের দিনেই গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি।”

তিনি উল্লেখ করেন, “সংসদে এসব বিষয়ে আলোচনা ও আহ্বান জানানো হলেও সংবিধান সংস্কারের বিষয়ে দলটির স্পষ্ট আপত্তি ছিল।”

তিনি বলেন, “সংস্কার নয়, হাসিনার পতনের পর বিএনপির ইচ্ছে ছিল কোনোভাবে ক্ষমতায় যাওয়া।”

অনুষ্ঠান সূচি উদ্বোধনী সেশন: জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন সকাল ৯টা থেকে সকাল ১০টা সেশন চেয়ার: আখতার হোসেন, এমপি; সদস্য সচিব, এনসিপি স্বাগত বক্তব্য: সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও উপ-প্রধান, সংস্কার বাস্তবায়ন কমিটি, এনসিপি

প্যানেলিস্ট বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন সারজিস আলম, মুখ্য সংগঠক, (উত্তরাঞ্চল), এনসিপি আব্দুল হান্নান মাসুদ, এমপি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী মির্জা হাসান, সমাজবিজ্ঞানী তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বিআইবিএম, সারজিস মডারেটর: জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি প্রথম সেশন অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান (সকাল ১০টা থেকে সকাল ১১:৩০ সেশন চেয়ার: নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি

প্যানেলিস্ট ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি এম নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান অ্যান্ড সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ফাহিম মাসরুর, সিইও, বিডিজবস.কম শামস মাহমুদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  আসিফ খান, চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট; চেয়ারম্যান, এজ এএমসি লিমিটেড মডারেটর: মনিরা শারমিন, আহ্বায়ক, নারীশক্তি

দ্বিতীয় সেশন জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় সকাল ১১:৩০ থেকে দুপুর ১টা সেশন চেয়ার: হাসনাত আব্দুল্লাহ, এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

প্যানেলিস্ট তানজীমউদ্দিন খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি ড. খান জহিরুল ইসলাম, উন্নয়ন অর্থনীতিবিদ, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা ইসমাইল আলী, সম্পাদক, জাতীয় অর্থনীতি শফিকুল আলম, লিড এনার্জি এনালিস্ট, ইনস্টিটিউট ফর এনার্জি ইকনমিকস অ্যান্ড ফাইনান্সিয়াল এনালাইসিস  মোল্লাহ আমজাদ হোসেন সম্পাদক, এনার্জি অ্যান্ড পাওয়ার  মো. আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি এসোসিয়েশন মডারেটর: আতিক মুজাহিদ, এমপি; যুগ্ম আহ্বায়ক, এনসিপি তৃতীয় সেশন: মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয়  দুপুর ২টা থেকে বিকাল ৩:৩০ সেশন চেয়ার: আসিফ মাহমুদ, মুখপাত্র, এনসিপি

প্যানেলিস্ট সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর, আইসিটি ট্রাইবুন্যাল আবু হেনা রাজ্জাকী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জায়মা ইসলাম, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম (প্রতিরোধ) কমিশন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সভাপতি, জাতীয় যুবশক্তি মিনহাজ আমান, মানবাধিকার কর্মী মডারেটর: আব্দুল্লাহ আল আলামিন, এমপি; যুগ্ম সদস্য সচিব, এনসিপি

সমাপনী সেশন: গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট বিকাল ৪টা থেকে বিকাল ৫:৩০ সেশন চেয়ার: নাহিদ ইসলাম, এমপি; বিরোধীদলীয় চিফ হুইপ, আহ্বায়ক, এনসিপি

প্যানেলিস্ট ডা. শফিকুর রহমান, এমপি; বিরোধীদলীয় নেতা; আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি  মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি মডারেটর: আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি।