রাজনীতি

বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করেছে। 

রবিবার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যে অধ্যাদেশগুলো সরকারকে জনাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি।

তিনি আরো বলেন, “বিএনপিকে মানুষ সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটে রায় দিয়েছে। বিএনপি এখন জনতার সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না।”