রাজনীতি

এনসিপির জাতীয় কনভেনশন চলছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন শুরু হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১০টার পর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশন শুরু হয়। 

এই কনভেনশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। 

তিনি বলেন, “সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। শুধু তাই নয়, বিএনপি নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না। কারণ এরই মধ্যে তারা ইশতেহার লঙ্ঘন করে চলছেন।”   এ সময় সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।