রাজনীতি

পটুয়াখালী জেলা কৃষকদলের নতুন কমিটি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল-পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান টিটু এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ইভান সিকদার।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ কমিটির অনুমোদন দেন।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।