রাজনীতি

শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনসিপির আরিফুল

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে রবিবার (৭ জুন) তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলাম।

তিনি বলেছেন, “শিশুরাই দেশের ভবিষ্যত। তাদের মাঝে গাছের চারা বিতরণ করার ফলে তারা পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্বগুলো সম্পর্কে সচেতন হবে। আমরা আগামীতে ঢাকাকে দূষণ, দখল ও দাহ থেকে রক্ষা করে বাসযোগ্য ও ইনসাফের নগরী হিসেবে গড়তে চাই।”

গাছের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর, ইমরান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক রানা খান, রেহানা রুমা, সদস্য তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা, তানভীর আহমেদ, আফরিন রিমি রাসেল সরদারসহ অনেকে।