২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এই কর্মসূচি থেকে।
শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এই স্বাগত মিছিল বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।