ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটির ২০২১-২২ সেশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন কর হয়েছে।
এতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বাঁধন বাঁড়িয়া সভাপতি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুত্তায়ীদ ফুয়াদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মোরশেদ সিকদার ও উপদেষ্টা সহকারী অধ্যাপক ইসমত জেরিনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি ৩২ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আজমল ফুয়াদ রাকিন,ফয়সাল প্রাণ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোয়েব মির্জা, মো. শাহরিয়ার ওয়াহিদ, সোহাগ রায়, অর্থ সম্পাদক মারিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ জিদান, শাহরিয়ার নাফিজ, শান্ত মালো, সুলতান আহমেদ, সামিহা মেহেজাবিন, পায়েল দাস, সায়েম মজুমদার, ফারজানা তাবাসসুম, আশিকুর রহমান আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান, মোনাব্বির হোসেন, মাসুক,নিশাত শামা সুপ্তি, মেহেরাব উদ্দিন সরকার অভি, আল ইমরান ফয়সাল, জাকিয়া ইসলাম মুনিয়া, গৌরব সরকার, জুনাইল আল হাবিব রাকিব, ইমরান খান, ইমরান সিকদার, আনিকা তাবাসসুম মোমো, তন্ময় চৌধুরী, সেনজুতি জাহান, সায়মা রহমান।
মডারেটর হিসেবে রয়েছেন ইনস্টিটিউটের ফ্যাশন ডিজাইন অ্যান্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আতিক বিন হাবিব।
উল্লেখ্য, আলোকচিত্রের মাধ্যমে মেধা, মননশীলতা ও সৃজনশীলতা ফুটিয়ে তুলতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ ২০১৮ সালে ‘নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটি’র যাত্রা শুরু করে।