দেহঘড়ি

রোজা রেখে ব্যায়াম করতে হলে মানতে হবে যেসব নিয়ম

বিশেষজ্ঞরা বলেন, পেটে যখন অল্প পরিমাণ ও পর্যাপ্ত পানি থাকে, তখন ব্যায়াম করা সবচেয়ে ভালো। কিন্তু রোজা রাখলে খাবার–পানি ছাড়া কীভাবে ব্যায়াম করবেন?

অ্যাথলেটিক ট্রেইনার জেনিফার ডিক্স বলেন, ‘‘ধর্মীয় বা স্বাস্থ্যগত কারণে রোজা রেখে নিরাপদভাবে ব্যায়াম করা সম্ভব। তবে রোজার দিনকে অন্য দিনের মতো ভাবা যাবে না—বিশেষ করে শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে। রোজা রেখে শারীরিকভাবে সক্রিয় থাকলে পানিশূন্যতা ও হিট-ইলনেসের ঝুঁকি অনেক বেশি থাকে। তাই খুব সতর্ক থাকতে হবে।”

রোজা রেখে ব্যায়াম করা কি নিরাপদ? শারীরবৃত্তীয়ভাবে, শরীরে যখন পর্যাপ্ত পানি থাকে তখনই ব্যায়ামের জন্য সবচেয়ে নিরাপদ সময়। রোজার সময় যখন পানি ও পুষ্টি গ্রহণ সম্ভব নয়, তখন শক্তি সঞ্চয় করাই উত্তম। তাই ব্যায়ামের সেরা সময় হলো রোজা শুরুর আগে অথবা রোজা ভাঙার পরে। রোজা রেখে ব্যায়াম করতে চাইলে শরীরে যথেষ্ট পানির যোগান থাকতে হবে। এজন্য খাবার নির্বাচনে মনোযোগী হোন।  

পুষ্টিকর খাবার খান সাহ্রি না খেয়ে থাকবেন না। সাহ্রিতে প্রোটিন জাতীয় খাবার বেশি করে রাখুন। প্রয়োজনে প্রোটিন শেক যোগ করতে পারেন। রোজা রেখে সকালে ব্যায়াম এড়িয়ে চলাই নিরাপদ।

পানিশূন্যতার লক্ষণ দেখুন পানিশূন্যতার লক্ষণ: মাথা ঘোরা, মাথাব্যথা, মনোযোগের ঘাটতি, মাংসপেশির খিঁচুনি,বমি বমি ভাব এবং গুরুতর হলে বমি। রোজার সময় পানি পান সম্ভব না হলে ঝুঁকি বাড়ে। তাই খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করুন। ক্যাফেইন এড়িয়ে চলুন—এটি শরীরকে আরও পানিশূন্য করে।

কখন ব্যায়াম করবেন সম্ভব হলে রোজার মাঝামাঝি সময় ব্যায়াম করবেন না। রোজা শুরুর আগে বা ভাঙার পরে ব্যায়াম করাই নিরাপদ।সেক্ষেত্রে রোজার সময় হালকা ও মানসম্মত ব্যায়ামই লক্ষ্য হওয়া উচিত। 

ইফতারের পরে হালকা ব্যায়াম ইফতারে পর্যাপ্ত পানি পান করুন এরপর হালকা ও সহজপাচ্য খাবার খান। খাবারে ফল, শাকসবজি বা এনার্জি বার ভালো বিকল্প হতে পারে। তবে ভারী ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এনার্জি ড্রিংক নয়, পানি বেছে নিন। এরপর হালকা ব্যায়াম করুন।

ব্যায়ামের পর শরীর ঠান্ডা করুন ঘাম শুকাতে না পারলে শরীর ঠান্ডা হতে পারে না। ঘাম শোষণ করে এমন পোশাক পরুন। ব্যায়ামের পর দ্রুত পোশাক পরিবর্তন করুন এবং প্রয়োজনে ঠান্ডা পানি দিয়ে শরীর ধুয়ে নিন।

চিকিৎসকের পরামর্শ নিন যাদের নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা আছে, তাদের ক্ষেত্রে রোজা রেখে ব্যায়াম দ্রুত জটিলতা তৈরি করতে পারে।

সূত্র: ক্লেভল্যান্ড ক্লিনিক